খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ৫:৩৪ পিএম

কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহমুদ পারভেজের বাসা থেকে পাভেল রায় (৪৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের খরমপট্রি এলাকার মেয়র মাহমুদ পারভেজের বাসার চতুর্থ তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পাভেল রায় জেলা শহরের খরমপট্রি এলাকার মৃত নরেষ রায়ের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাবেক মেয়র মাহমুদ পারভেজের বাসার চতুর্থ তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য