খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৬ই মে ২০২৩, ৭:৫৫ এএম

মসজিদের কমিটি ও ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ আহত ৪০,কিশোরগঞ্জের ভৈরবে মসজিদের নতুন কমিটি গঠন ও ইমাম নিয়োগকে কেন্দ্র করে পৃথক দুটি ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।শুক্রবার (২৬ মে) জুমার নামাজের পর উপজেলার কালিকাপ্রসাদ ও আগানগর ইউপির নবীপুর এলাকায় পৃথক দুটি ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

আহতদের মধ্যে ২৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ১০ জনকে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। গুরুতর আহত দুজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকার খান বাড়ী বংশের জায়গায় কালিকাপ্রসাদ খান বাড়ী জামে মসজিদটি অনেক বছর আগে নির্মাণ করা হয়।
২০১৯ সাল থেকে খান বাড়ীর বংশের কবির খান মসজিদটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কমিটির মেয়াদ শেষ হলে কয়েকদিন আগে তাকে পুনরায় সভাপতি করেন এলাকাবাসী। কিন্ত প্রতিপক্ষ মুরাদ খানসহ কাউছার, আলাউদ্দিন মিয়া গংরা কবির খানকে পুনরায় সভাপতির দায়িত্ব দিতে বাধা দেন। এ নিয়ে জুমার নামাজের পর দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে অন্তত ২৫ জন আহত হন। এসময় প্রতিপক্ষরা কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ পাওয়া গেছে।

কালিকাপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়া বলেন, মসজিদ কমিটির সভাপতির পদ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। কয়েকটি বাড়িঘরও ভাঙচুর-লুটপাট করা হয়। ঘটনাটি দুঃখজনক।নবীপুর এলাকার বাবইরার বাড়ীর আহত সুমন বলেন, মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, দুটি ঘটনা ধর্মীয় বিষয় নিয়ে। খবর পেয়ে পুলিশ দুই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য